সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রশিদনগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ সম্পন্ন

রশিদনগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

১৫ আগষ্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত রামুর রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল বাদে আসর মামুন মিয়ার বাজারস্থ এক কমিউনিটি সেন্টারে শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক শওকত আলী সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব হাজী নুর হোসাইন নুরুর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, বিশেষ অতিথি- রামু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – জানে আলম, শহর আলম, পিপিএম শের আলী, ইমন, মেম্বার আবু শামা, বজল, মোস্তাক, কাসেমসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে আগত লোকজনদের মাঝে কাঙ্গালী ভোজ পরিবেশন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.