সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামকুট রামনবমী মেলা শুরু মঙ্গলবার

রামকুট রামনবমী মেলা শুরু মঙ্গলবার

Puza

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারের রামু রামকুট তীর্থধামে শিবদর্শন ও মহারামনবমী মেলা ১২ এপ্রিল শুরু হচ্ছে। রামচন্দ্রের জন্মোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বাসন্তী দেবীর পূজা, মহতি ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব, রামনবমীব্রতম, শিবদর্শনসহ ৫ দিন ব্যাপী উৎসব পালন হবে।

১২ এপ্রিল ধর্মসভায় প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি, প্রধান আলোচক রবীশ্বরানন্দ পুরী মহারাজ উদ্বোধন করবেন রামকুট তীর্থধামের সহ সভাপতি ডাঃ আশুতোষ চক্রবর্তী মন্টু।

১৩ এপ্রিল বাসন্তী দেবীর মহাসপ্তমী পূজা, মহানামযজ্ঞের আরম্ভ।

১৪ এপ্রিল মহা অষ্টমী পূজা, নববর্ষ অহোরাত্র নামযজ্ঞ, মহা প্রসাদ বিতরণ।

১৫ এপ্রিল নবমী পূজা, রামনবমীব্রতম, পূর্ণ দিবস শিবদর্শন, মহাপ্রসাদ বিতরণ।

১৬ এপ্রিল বিজয়া দশমী, বৈষ্ণব বিদায়। ৫ দিন ব্যাপী উৎসবে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন উদযাপন পরিষদের সভাপতি স্বদীপ শর্মা, সাধারণ সম্পাদক অজিত ধর, অর্থ সম্পাদক দিলীপ দেওয়ানজি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.