কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলা আনসার সমাবেশ ২৩শে নভেম্বর সকাল ১০ঘটিকায় রামু উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার আনসার কমান্ডার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অম্লান জ্যোতি নাগ, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোরুল হোসাইন, রামু আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক ওসমান সরওয়ার, স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা আনসার ভিডিপি কর্মকতা ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন ইউনিয়ন আনসার ভিডিপির কমন্ডারবৃনদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন আনসার ভিডিপির প্র্যতেক সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় গ্রামে গঞ্জে ব্যাপক ভাবে নিজেদের নিয়োজিত রাখেন। দেশ ও জাতির কল্যাণে সর্বদায় জনগণের সেবায় কাজ করেন। আনসার ভিডিপির সকল সদস্যদের দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে আহবান জানান।
প্রধান আলোচক অম্লান জ্যোতি নাগ বলেন প্রত্যেক আনসার সদস্যদেরকে অস্ত্র ব্যহারের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কোন আনসার ভিডিপির সদস্যদেরকে সরকারী নিদর্শনা মানতে হবে। সরকারী এবং বেসরকারী প্র্যতেক উন্নয়ন, আইন শৃঙ্খলাসহ জনগণের সেবায় নিয়োজিত রাখতে উপস্থিত সকলকে অনুরোধ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.