সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে বিদ্যুৎ সরবরাহ অফিসে চুরি

রামুতে বিদ্যুৎ সরবরাহ অফিসে চুরি

শওকত ইসলাম; রামু :
কক্সবাজার রামুতে আবাসিক প্রকৌশলী রামু বিদ্যুৎ সরবরাহ অফিস চুরির ঘটনা ঘটেছে।চোরের দল অফিসের উচ্চমান সহকারি নজরুল ইসলামের দরজার তালা ভেঙ্গে এ কান্ড ঘটিয়েছে। এ সময় তারা সরকারি কম্পিউটার ষ্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও অফিসের গুরুত্ব পূর্ণ কাগজ পত্র লুট করেছে বলে জানা যায়।

আবাসিক প্রকৌশলী (সহঃ প্রকৌঃ) এস,এম, মঈনুল ইসলাম জানান আমি প্রশিক্ষণে আছি এ বিষয়ে আমি কিছু জানি না উপ-সহকারি প্রকৌশলী মোঃ মেহেদী হাসান দায়িত্ব দেওয়া হয়েছে।

উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান বলেন আমি কিছু বলতে পারবো না আমি অফিসে ছিলাম না।

নির্বাহী প্রকৌশলী বিতরণ বিভাগ কক্সবাজার আব্দুল কাদের গণি বলেন আমি সন্ধ্যায় খবর পেয়েছি দ্রুত থানায় গিয়ে জিডি করতে নির্দেশ দিয়েছি। বর্তমানে দায়িত্ব পালন করছে উপ-সহকারি প্রকৌশলী মোঃ মেহেদী হাসান।

এদিকে রামুর সচেতন মহল বলেল সি,সি,ক্যামেরা থাকা সত্ত্বেও সি,সি ক্যামেরা নষ্ট গেইটে তালা লাগানো চারদিকে সীমানা প্রচীর থাকতে ও চুরির ঘটনা অফিসের ষ্টাপের যোগসাজেস ও রহস্য আছে বলে মনে করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.