কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব ও মকতুল হোসেন সহ দুই জনকে কারাগারে পাটিয়েছে আদালত। (২ নভেম্বর) বুধবার চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে জামিন না মঞ্জুর করে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, আব্দুল গণী নামে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে এ চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
স্থানীয়রা জানায়, বিজয়ী হওয়ার পর থেকে ওই মেম্বার চাঁদাবাজি, পাহাড় কাটা, নারী নির্যাতন, ভূমিদস্যুতা সহ নানা অপরাধে পা বাড়ায়। এনিয়ে থানায় অনেক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.