সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে বাচ্চাদের ঝগড়া মেটাতে গিয়ে হামলার শিকার স্কুল ছাত্র

রামুতে বাচ্চাদের ঝগড়া মেটাতে গিয়ে হামলার শিকার স্কুল ছাত্র

http://coxview.com/wp-content/uploads/2021/08/Hamla-kamal-12-8-21-.jpg
কামাল শিশির; রামু :
রামু উপজেলা মানবাধিকার কমিশন (বামাকা) সহ-সভাপতি মোস্তাক আহমদের ছেলে রামু সরকারী খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম হৃদয় (১৩)কে নির্যাতন ও মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিতা মোস্তাক আহমদ।
ছোট ছোট ছেলেদের ঝগড়া মেটাতে গিয়ে সে
হামলার শিকার হয়।
জানা যায়, পশ্চিম মেরংলোয়া গ্রামের সাবেক মেম্বার আনোরুল হকের ছেলে দিদারুল আলম ভূট্টোর হাতে উক্ত ছাত্র এ হামলায় পড়ে।
১২ই আগষ্ট দুপুর দেড়টায় এই ঘটনাটি ঘটে দিদারুল আলম ভূট্টোর বাড়ীর সামনে।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক রামু স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাকে অভিহিত করা হয়েছে এবং বর্তমানে সে রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত ভূট্টোর সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.