কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর চৌমুহনী স্টেশনে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন রামু উপজেলা প্রশাসন। রবিবার, ৫ জানুয়ারি সকাল থেকে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। অভিযান চলাকালে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার ফজল কোম্পানীর পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা, চৌমুহনী স্টেশনের মা ক্রোকারিজকে ৫ হাজার টাকা, নুর ক্রোকারিজের দুইটি দোকানকে ১০ হাজার টাকা, হোসেন ক্রোকারিজকে ৫ হাজার টাকা, মেহমান ক্রোকারিজকে ২ হাজার টাকা, এন আলম ক্রোকারিজকে ৫ হাজার টাকা, রংধনু গিফট প্লাসকে ২ হাজার টাকা, মেহরাজ ক্রোকারিজকে ৫ হাজার টাকা, হাবিব ক্রোকারিজকে ২ হাজার টাকা, মিস্টিরাজকে ৭ হাজার টাকা, মধুবনকে ২ হাজার টাকা, জিয়াবুল হকের পানের দোকানকে ৫০০ টাকা, মুন্নার দোকানকে ১ হাজার টাকা, প্রিয়ম ফুডসকে ৫ হাজার টাকা, মোক্তার হার্ডওয়ারকে ২ হাজার টাকা, আনিসুর রহমান স্টোরকে ২ হাজার টাকা, হাজী স্টোরকে ২ হাজার টাকা, মোহাম্মদীয়া স্টোরকে ৫ হাজার টাকা, সাদ্দাম স্টোরকে ১ হাজার টাকা, এইচএম জামান স্টোরকে ২ হাজার টাকা, মিজান স্টোরকে ২ হাজার টাকা, তাহের স্টোরকে ১ হাজার টাকা, সিএনজি সমবায় সমিতিকে ১০ হাজার টাকা, হেলথ রামু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আয়ুব আলীর মুরগীর দোকানকে ১ হাজার টাকা, রাশেলের দোকানকে ১ হাজার টাকা এবং রামু সুপার শপকে ৫ হাজার জরিমানা করা হয়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- চৌমুহনী স্টেশনে সাম্প্রতিক সময়ে অনেক স্থাপনা নির্মাণ করে ফুটপাত ও সড়ক দখল করা হয়েছে। এ জন্য অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.