কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু’র বাইপাস ফুটবল চত্বরের আমতলীয়া পাড়া হাজী মোহাম্মদ হোসাইন এন্ড সন্স ম্যানশনের দক্ষিণ দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে ২৬ অক্টোবর সোমবার বেলা ১টার সময় র্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে এক কোটি টাকার ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত ইয়াবা কারবাবী মোঃ আয়াস উদ্দিন (২৫)এর হাতে থাকা শপিং ব্যাগ থেকে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। আয়াস উদ্দিনের সাথে আরো ২ জন ইয়াবা কারবারী এসময় পালিয়ে যায়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আয়াস উদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাক্তারকাটা গ্রামের আবদুল করিম ও লায়লা বেগমের পুত্র।
র্যাব-১৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও আটক আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে।পলাতক আসামী দুই জনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.