সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত

রামুতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত

কামাল শিশির; রামু :

রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্টপুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট শুক্রবার রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হকের সঞ্চালনায় এডভোকেট মোজাফফর আহমদ হেলালীর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া।

এসময় বক্তারা বলেন, শহীদ শেখ কামালের কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে। শহীদ শেখ কামাল তাঁর অত্যন্ত সংক্ষিপ্ত জীবনে ক্রীড়া, রাজনীতি, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

সভায় অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তপন মল্লিক, জেলা তাতীঁলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা তাতীঁলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারন সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শহিদ সিকদার, উপজেলা সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.