সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / রামুতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

রামুতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

 

http://coxview.com/wp-content/uploads/2022/05/Eng.-Rubel-Kamal-14-5-2022.jpg

প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রামুর কাউয়ারখোপ এর নাজির হোসেনের ছেলে তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)।

১৩ মে রাত সাড়ে ১০টায় জোয়ারিয়ানালার লাঠি মৌলভীর টেক নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু থানা এসআই নাজমুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

রামু তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তার মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.