কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার চা বাগান এলাকায় হরিণের মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত হওয়ায় বন্যপ্রাণী আইনে রমজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা। ২৬ শে অক্টোবর সোমবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, আমরা গোপনসুত্রে খবর পেয়ে ওই স্থানে যাই এবং সত্যতা নিশ্চিত করি এবং মোবাইল কোট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য রামুর চা বাগান এলাকায় রমজান হোটেলসহ সকল হোটলকে সাবধান করে সতর্ক করা হয়। যদি তারা ভবিষ্যৎতে কোনো অবৈধ খাবার পরিবেশন করে তাহলে নিদিষ্ট আইনে দন্ডিত হবেন।
অভিযান পরিচালনার সময় রামু উপজেলা প্রশাসনের কর্মকতাগন, আনসার ব্যাটালিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.