
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর চেইন্দায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং এক পুরুষ আহত হয়েছেন। নিহত নারী ও আহত পুরুষ দুজন স্বামী-স্ত্রী। তারা দুজন সিএনজি’র যাত্রী ।
নিহত নারীর নাম মমতাজ বেগম ও আহত পুরুষের নাম হামজা উল্লাহ, তারা উখিয়ার পালংখালীর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
শুক্রবার, (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রামু উপজেলার মিঠাছড়ির চেইন্দা নামক স্থানে টেকনাফ -কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাকটি কক্সবাজার মুখী সিএনজিকে সজোরে ধাক্কা দিলে মহিলাটি রাস্তায় পড়ে মাথা থেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। সাথে পুরুষটি গুরুতর আহত হয়। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই জয়নাল উদ্দিন জানান, খবর পেয়ে সাথে সাথে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি।
দুর্ঘটনার পর তৎক্ষণাৎ ঘাতক ট্রাকটি পালিয়ে যায়, পরে স্হানীয়দের সহযোগীতায় ট্রাকটি লিংকরোড বিসিক শিল্প নগরী এলাকা থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.