নিজস্ব প্রতিনিধি,রামু :
রামু উপজেলা ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন হয়েছে। সোমবার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় রামু উপজেলা ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু। ফুটবল দলের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জ্যোর্তিম্ময় বড়ুয়া মঙ্গল, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, রামু যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু ক্রীড়া সংস্থার সদস্য ওমর ফারুক মাসুম প্রমুখ।
রামু উপজেলা ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে অংশ নেন, আবদুল্লাহ আল মামুন শামীম, ধীমান বড়ুয়া, জাহাঙ্গীর আলম, টিপু বড়ুয়া, শীপন বড়ুয়া, মুকুট বড়ুয়া, দিদারুল আলম, মোহাম্মদ রিদোয়ান, সুফল বড়ুয়া আব্বু, ইমন বড়ুয়া-১, প্রণয় বড়ুয়া পদ্ম, আশিক বড়ুয়া, ইমন বড়ুয়া২, সুমন বড়ুয়া, কৌশিক বড়ুয়া, মোহাম্মদ দিদার, রিজান, সৌরভ বড়ুয়া, ডেভিট বড়ুয়া, মোঃ শাহজাহান, সোহেল বড়ুয়া, মৃন্ময় বড়ুয়া। রামু উপজেলা ফুটবল দলে সুবীর বড়ুয়া বুলু কোচ ও গিয়াস উদ্দিন টীম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সেভেন রিং সিমেন্ট বাংলাদেশ লিঃ আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ উদ্বোধন হচ্ছে ২৪ অক্টোবর। ২৬ অক্টোবর সোমবার রামু উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে মহেশখালী উপজেলা ফুটবল দলের সাথে। নক আউট পদ্ধতির এই টুর্ণামেন্টে কক্সবাজার জেলার ৮ উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.