নিজস্ব প্রতিনিধি; রামু :
অপরাজিতা নারীর ক্ষমতায়ন স্থানীয় সরকারকে শক্তিশালী করণে এবং নির্যাতিত, অধিকার বঞ্চিত নারীদের পক্ষে কাজ করার লক্ষে বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক মনোনীত হয়েছেন রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মিলোনিয়াম ইউনিভার্সিটি অডিটরিয়ামে কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত এক সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। কমিটি গঠনের পূর্বে এডভোকেট রুখসানা খন্দাকারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মিলোনিয়াম ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগের প্রধান সজল সরকার, কর্মসূচী প্রধান সমন্বয়কারী রেজাউর রহমান।
সভা শেষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ সভাপতি রাশেদা আক্তারকে আহবায়ক, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দল সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিনকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী ফরিদা ইয়াছমিন এই কমিটিত যুগ্ম-আহবায়ক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.