
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামু যুবলীগের কর্মসূচী
কামাল শিশির; রামু :
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পবিত্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টা ৩০ মিঃ রামু স্টেডিয়ামে কুজকাওয়াজ পর্যবেক্ষণ, বিকাল ৩ টায় বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল-৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আলোচনা সভা|
রামু উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম এবং সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়ার নেতৃত্বে উক্ত কর্মসূচী সমূহে রামু উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের সরব উপস্থিতি মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উৎসব মুখর হয়ে উঠে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.