সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ : মাইক্রোবাস জব্ধ

রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ : মাইক্রোবাস জব্ধ

নিজস্ব প্রতিনিধি; রামু :

রামু হাইওয়ে পুলিশ ইয়াবাসহ ১ যুবককে আটক করা হয়েছে। জব্ধ করা হয়েছে ইয়াবা বহনকারী তার মাইক্রোবাসটি।

জানা যায়, ২৪ জুন দুপুর দেড়টায় এসআই চন্দন সিহার-এর নেতৃত্বে নায়েক চিকন্য চাকমা সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাবাগান এলাকায় মাইক্রোতে তল্লাশী চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ চালক গিয়াস উদ্দিন (২৪)কে আটক করে। পাশাপাশি জব্ধ করা করা হয় ইয়াবা বহনকারী তার চট্টমেট্রো-চ ৫১-১৪৭৫ নং মাইক্রোবাসটি। আটক গিয়াস উদ্দিন রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকার নজির আহমদের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রামু ক্রসিং হাইওয়ে থানা ওসি মুজাহিদুল ইসলাম।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.