সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / রিয়ালের হতাশার রাত

রিয়ালের হতাশার রাত

Sports - Real-inner-

এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রীতিমতো দুঃস্বপ্নই উপহার পেল রিয়াল মাদ্রিদ! জার্মান ক্লাব উলফসবুর্গের মাঠে ২-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠে ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। এতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠার দৌড়ে বড় এক ধাক্কা খেল জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি লড়াইটা অবিস্মরণীয় করেই রাখল জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে ফেভারিট তকমা নিয়েই মাঠে নেমেছিল গ্যালাকটিকোরা। কিন্তু ম্যাচ শেষে তাদের হতাশাই সঙ্গী হয়। সঙ্গে যোগ হয় করিম বেনজেমার ইনজুরি। প্রথমার্ধের শেষদিকে মাঠ ছাড়েন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

খেলা শুরুর ১৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড এনে দেন সুইস ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। ডি-বক্স সীমানায় আন্দ্রে শুরলেকে ট্যাকল করে নিজেদের বিপদ ডেকে আনেন রিয়াল মিডফিল্ডার ক্যাসেমিরো।

সাত মিনিট পরই ভিজিটরদের দুঃস্বপ্ন উপহার দেন ম্যাক্সিমিলিয়ান আর্নোল্ড। তরুণ এ জার্মান মিডফিল্ডারের গোলেই ব্যবধান দ্বিগুন করে উলফসবুর্গ। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কসরা।

পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন বেল-রোনালদোরা। ম্যাচেও এর প্রভাব পড়ে। নির্ধারিত নব্বই মিনিটে রিয়ালের গোল না পাওয়াটা তো তারই প্রমাণ রাখে। শেষ পর্যন্ত ভিজিটরদের আর ম্যাচে ফেরা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজানোর পর রিয়ালেল হতাশার বিপরীতে জয়োল্লাসে মাতেন স্বাগতিক দর্শকরা।

আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) শেষ আটের ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের মাঠে নামবে উলফসবুর্গ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। সেমির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে রিয়ালকে যে জ্বলে উঠতেই হবে! জিদানের সামনেও যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না!

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.