
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
লামার রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭শে রমজান রুপসীপাড়া বাজারে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন লামা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তাজুল ইসলাম, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ সাখায়াতুল ইসলাম, মোঃ বাসেদ হোসেন সহ প্রমূখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সংগঠনের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এছাড়া দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত এবং ইফতার বিতরন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.