
লাক্স সুপারস্টার বিজয়ী মিম মানতাসা।
নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন পাবনার মেয়ে মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। এ ছাড়া প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।
১১ মে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় লাক্স চ্যানেল আই সুপারস্টারের চূড়ান্ত পর্ব।
পাঁচ লাখ টাকা আর একটি নতুন গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন মানতাসা। প্রথম রানারআপ সারওয়াত আজাদ পেয়েছেন চার লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ সামিয়া অথৈ তিন লাখ টাকা। ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।।
এ অনুষ্ঠান নাচে গানে মাতিয়ে রাখেন তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, মেহজাবিন ও বিদ্যা সিনহা মিম।
চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন পর্বে বাছাইয়ের মাধ্যমে শুরু হয় নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতা। দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাইকৃত সেরা পাঁচজন ছিলেন চূড়ান্ত লড়াইয়ে।পাঁচজন হলেন-সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।

অনুষ্ঠান মঞ্চে বিচারক শুভ, মৌ ও তাহসান।
লাক্স ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে সুন্দরীদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুন্দরী প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে ছিলেন তাহসান খান, সাদিয়া ইসলাম মৌ ও আরিফিন শুভ। তবে চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, বরেণ্য অভিনেতা আলী যাকের এবং অভিনেত্রী ঈশিতা।
সূত্র:অপূর্ব চৌধুরী-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.