
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
দৈনিক সমকাল পত্রিকার সার্কুলেশন বিভাগের ডিজিএম অমিত রায়হান এর অকাল মৃত্যুতে মাগফিরাত কামানায় সোমবার বিকালে লামা প্রেস ক্লাবের হলরুমে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক সমকাল লামা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন, তানফিজুর রহমান, মোঃ নবীর উদ্দিন, মোঃ নুরুল করিম আরমান, মোঃ বশিরুল আলম, মংছিংপ্রু মার্মা, মোঃ শাহাব উদ্দিন, বেলাল আহমদ, মং মার্মা সহ প্রমূখ।
বক্তারা, মরহুমের শোক সন্তপ্ত পরিবার ও সমকাল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক মোঃ নবীর উদ্দিন।
প্রসঙ্গত, দৈনিক সমকালের সার্কুলেশন বিভাগের ডিজিএম অমিত রায়হান শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। বিকেলে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। অমিত রায়হানের বয়স হয়েছিল ৫০ বছর। বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। কিছুটা সুস্থ বোধ করলে বাসায় নিয়ে আসা হয়। পরে আবারও ব্যথা শুরু হলে তাকে নেয়া হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান। শনিবার বিকাল সোয়া তিনটার দিকে তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে তার প্রথম জানাজা হয়। বাদ আসর কলাবাগান মাঠ সংলগ্ন মসজিদে হয় দ্বিতীয় জানাজা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.