সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় আইনগত সহায়তা প্রদান ও গ্রাম আদালত সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

লামায় আইনগত সহায়তা প্রদান ও গ্রাম আদালত সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটির নির্দেশনায় লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকির আয়োজনে দিনব্যাপী বান্দরবানের লামায় “আইনগত সহায়তা প্রদান ও গ্রাম আদালত সংক্রান্ত আলোচনা” সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ তুলে ধরে আলোচনা করেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) লামা পৌরসভার চেয়ারম্যান পাড়াস্থ এন.জেড একতা মহিলা সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র, লামা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি মেম্বার ও কর্মচারীরা।

আলোচনায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইউপি চেয়ারম্যানরা কিভাবে গ্রাম আদালত পরিচালনা করবেন এবং দু:স্থদের আইনী সহায়তা দেয়া সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.