সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / লামায় করোনায় নারীর মৃত্যু

লামায় করোনায় নারীর মৃত্যু

 

http://coxview.com/wp-content/uploads/2018/07/Lash-221.jpg

প্রতিকী ফটো

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত‍্য জেলা বান্দরবানের লামায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ জুন) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলেশনে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল তার লাশ নিজ বাড়িতে আনা হয়। তিনি উপজলার রপসীপাড়া ইউনিয়নর ৫নং ওয়ার্ডের বক্ষমঝিরি এলাকার মৃত মোঃ বাবুল এর স্ত্রী। তিনি লামা উপজেলায় করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি।

আমেনা বেগমের পরিবারর সূত্র জানা যায়, গত ২৩ মে শ্বাস কষ্ট নিয়ে আমেনা বেগমেক লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার স্বাস্থের অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে ২৪ মে তার করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালের করোনা ওয়ার্ড ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা ডা. মোঃ মহিউদ্দিন মাজদ চৌধুরী বলেন, এই মহিলা লামা হাসপাতালে করোনা পরীক্ষা করনেনি। কক্সবাজার গিয়ে তার করোনা ধরা পড়ে। করোনা পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তার সাথে আলোচনা করে তার বসতবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে। তিনি আরা বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক পড়ার জন্য বাসস্টশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.