মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
কুষ্ঠ একটি স্বল্প সংক্রামক ও নিরাময় যোগ্য রোগ। মাইকোব্যাক টেরিয়াম লেপ্রি নামক জীবানু দ্বারা এরোগ হয়। শতকরা ৯৯ ভাগ লোকের দেহে কুষ্ঠরোগ প্রতিরোধ করার স্বাভাবিক ক্ষমতা রয়েছে। তবে যে কোন স্তরের লোক কুষ্ঠ রোগে আক্রান্ত হতে পারে। এরোগে মূলত প্রান্তিক স্নায়ু আক্রান্ত হয় এবং চামড়ায় রোগের বহিঃপ্রকাশ ঘটে।
৩টি মোলিক লক্ষণ দিয়ে এরোগ নির্ণয় করা যায়। চামড়ার অনুভূতিহীন হালকা ফ্যাকাসে অথবা লালচে ফুলা দাগ, প্রান্তিক স্নায়ু মোটা ও তাতে ব্যাথা হয় এবং স্নায়ুর কার্যক্ষমতা লোপ পাওয়ার ফলে মাংস পেশী দূর্বল হয়ে পড়ে, পরীক্ষায় মাইকোব্যাক টেরিয়াম লেপ্রী জীবাণুর উপস্থিতি দেখা যায়।
কুষ্ঠ নিয়ন্ত্রণে ২৫ অক্টোবর রবিবার বেলা ১১টায় লামা পৌরসভা হলরুমে আয়োজন করা হয় এ্যাডভোকেসী সভা। লামা পৌরসভার মেয়র আমির হোসেনের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন, লামা ফাজিল মাদ্রাসার প্রভাষক এম তমিজ উদ্দিন, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু শুক্কুর, লামা পৌরসভার কাউন্সিলর জোস্না বেগম, মোঃ সাইফুদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, লেপ্রসী কন্টোল এন্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট এর বান্দরবান প্রজেক্ট অফিসার মথি চাকমা, জেলা সুপারভাইজার পিয়াল বম ও লামা উপজেলা ফ্যাসিলিটেটর কুহেলী চাকমা। এছাড়া ডাক্তার, হেডম্যান, কারবারী, ধর্মীয় গুরু, শিক্ষক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে সি.এইচ.টি লেপ্রসী কন্টোল এন্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ২০০২ সাল থেকে পাহাড়ি জনপদে লেপ্রসী নিয়ে কাজ করছে। এপর্যন্ত উক্ত প্রজেক্টের আওতায় লামা উপজেলায় ১৩৪জন কুষ্ঠ রোগীকে বিনামূল্যে চিকিত্সা প্রদান করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.