
ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে গৃহবধূ বেবী বেগম।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে বেবী বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতছড়া এলাকায় নিজ বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। বেবী বেগম বেতছড়া এলাকার ফজলু গাজীর স্ত্রী।
এই বিষয়ে শনিবার সন্ধ্যায় কথা হয় স্থানীয় ইউপি মেম্বার মো. জামাল উদ্দিনের সাথে। তিনি বলেন, আমরা লাশ নিয়ে লামা থানার পুলিশ সহ রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছি। মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.