সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় চাচার দায়ের কুপে ভাতিজা গুরুতর আহত

লামায় চাচার দায়ের কুপে ভাতিজা গুরুতর আহত

লামা (বান্দরবান) হাসপাতালে চিকিৎসারত সাইফুল ইসলাম।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
ভূমি বিরোধের জের ধরে আপন ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে চাচা। মঙ্গলবার (২৪ জুলাই) সকালে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমতলী মুসলিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. সাইফুল ইসলাম (৩০) আমতলী মুসলিম পাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে।

আহতের বাবা আব্দুল আজিজ বলেন, বাড়ির পার্শ্ববর্তী আমার শাশুড়ির নামীয় আর/২৪৯ হোল্ডিং মূলে ৪ একর পাহাড়ি জায়গা নিয়ে ছোট ভাই আব্দুল মান্নান এর সাথে বিরোধ চলে আসছিল। সে উক্ত জায়গাটি নিজের বলে দাবী করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের থানা-কোর্টে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে আমার বড় ছেলে মো. সাইফুল ইসলাম বাড়ি আসার সময় দেখে তার চাচা আজিজ ছেলেদের ও ভাড়াটিয়া লোকজন নিয়ে জায়গা দখল করে জঙ্গল পরিস্কার করছে। তখন সে বাধা দিতে গেলে আজিজ তার ছেলে জাহাঙ্গীর, জহির, জাহেদ ও ভাড়াটিয়া মো. পারভেজ সহ ১৫/২০ জনকে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও লাঠি সোটা দিয়ে প্রচন্ড মারধর করে। সাইফুলকে দা দিয়ে কুপিয়ে জখম করে আব্দুল আজিজ। আশপাশের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সময় আমি আমার স্ত্রী বাড়িতে ছিলাম না।

এই বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, আমি কিছু জানিনা। আমি ঘটনাস্থলে ছিলামনা।

স্থানীয় ইউপি মেম্বার মো. হারিছ মিয়া বলেন, আপন চাচা ভাতিজাকে এইভাবে কুপিয়ে জখম করতে পারে ভাবা যায়না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম লামা হাসপাতালে প্রেরণ করি। আহতের পরিবারকে অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.