
লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপস্থিত অতিথিরা।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
দেশে ষষ্ঠ “জনশুমারি ও গৃহগণনা-২০২২” শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫ থেকে ২১ জুন। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশে “ডিজিটাল জনশুমারি” পরিচালিত হবে। এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে।
সোমবার (২৩ মে) সকালে পার্বত্য এলাকা বান্দরবান জেলার লামা উপজেলায় স্থায়ী শুমারী/জরিপ কমিটির অবহিতকরণ সভায় এতথ্য জানানো হয়।
সভায় বলা হয় লামা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে উপজেলা শুমারী সমন্বয়কারী ১জন, ৬ জন জোনাল অফিসার, ৭৫ জন সুপারভাইজার ও ৪৩৬ জন গণনাকারী জনশুমারী ও গৃহগণনায় দায়িত্ব পালন করবেন। গণনাকারী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.