সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় জাতীয় সমবায় দিবস পালিত

লামায় জাতীয় সমবায় দিবস পালিত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সেখান থেকে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক উদ্দিন, উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সভাপতি/সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.