
পানিতে ডুবে নিহত মোঃ আব্দুল্লাহর লাশ।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ মে) রাত ১টায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিণমারা এলাকায় এই ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত মোঃ আব্দুল্লাহ (৩২) আজিজনগর ইউনিয়নের হরিণমারা এলাকার মৃত আলীম উদ্দিন এর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে মোঃ আব্দুল্লাহ নিজ বাড়ীতে ফেরার পথে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সকাল ৭টায় স্থানীয় লোকজন তার মরদেহ পুকুর ভাসতে দেখলে আজিজনগর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। আজিজনগর ক্যাম্পের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ পুকুর থেকে তোলে নেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী পুকুর থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.