
লামায় কেক কেটে পাহাড় বার্তা.কম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
তিন পার্বত্য জেলার শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়বার্তা.কমঃ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার দুপুরে পাহাড়বার্তা.কমের লামা উপজেলার বিশেষ প্রতিনিধি মো. নুরুল করিম আরমানের আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে লামা প্রেসক্লাবের তৃতীয় তলায় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এতে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, পাহাড় বার্তা.কমের বার্তা সম্পাদক সৈকত দাশ বিশেষ অতিথি ছিলেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রিপোটার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও উন্নয়নের চিত্রগুলো ফুটে ওঠে। এতে ওই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করতে সহজ হয়। একজন প্রকৃত সাংবাদিককে বেশি বেশি পড়তে হবে। তবেই পাঠকের হৃদয় জয় করে নিতে পারবেন ওই সাংবাদিক। পার্বত্য চট্টগ্রামে কর্মরত সাংবাদিক অনেক পরিশ্রম ও ঝুঁকি মোকাবেলা করে পেশাগত দায়িত্ব পালন করেন।
এলাকার প্রত্যেক উন্নয়ন কার্যক্রমে সাংবাদিক ও পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। লামা উপজেলাসহ তিন পার্বত্য জেলার উন্নয়ন ও সম্ভাবনাসহ নানা বিষয়ের ওপর বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিন পার্বত্য জেলায় সকল সম্প্রদায়ের আস্থা অর্জন করেছে অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা.কম। এটা ধারা অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। শেষে কেক কেটে উপস্থিত অতিথিবৃন্দের মুখে তুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.