সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

http://coxview.com/wp-content/uploads/2022/04/Handcap-Pahar-kata-MUP-Member-Rafiq-17-4-2022.jpg

লামায় পাহাড় কাটা মামলায় ইউপি মেম্বার আটক, স্কেভেটর জব্দ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ।

এই বিষয়ে রবিবার (১৭ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ১৭ এপ্রিল ২০২২ইং।

http://coxview.com/wp-content/uploads/2022/04/Handcap-Pahar-kata-Rafiq-17-4-222.jpg

মামলায় এজাহার নামীয় দুই ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতিমধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে।

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় (অংহ্লা পাড়া ইউনিয়ন পরিষদের পিছনে ও পোপা খালের মুখ ব্রিজ সংলগ্ন) সরকারের কোন অনুমোদন ছাড়া, কোন উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া আরো কিছু লোকজন বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলে। সিন্ডিকেটটি পাহাড় কেটে এলাকায় কয়েকজনের কাছে মাটি বিক্রি করে তাদের নিচু জমি ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। সরকার জলবায়ু ইস্যুতে কঠোর। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷ আইনের কাছে সবাই সমান। কেনো পাহাড়খেকোকে ছাড় দেয়া হবেনা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.