সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় পৌর যুবদলের ইফতার মাহফিল

লামায় পৌর যুবদলের ইফতার মাহফিল

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় পৌর যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌরসভার চেয়ারম্যান পাড়াস্থ যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লামা পৌর যুবদলের সভাপতি মোঃ সুলতার আকবর মোমিন। পৌর যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা বিধান দাশ, আব্দুল্লাহ আল মামুন, জাহেদুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ প্রমূখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি সুলতান আকবর মোমিন বলেন, দেশে এখন গণতন্ত্র নেই এখন একদলীয় শাসনতন্ত্র চলছে। বিএনপির ইফতার মাহফিল করতে গেলেও পুলিশের অনুমতি নিতে হয়। আমরা কোন দেশে বাস করছি।

বাংলাদেশের জনগণ অপেক্ষা রয়েছে আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। শহীদ জিয়াই এদেশে বহুদল গণতন্ত্র ফিরে এনেছে। দেশের গণতন্ত্র পুনর্জীবিত করার পেছনে শহীদ জিয়ার অবদানের কথা মানুষ মনে রাখবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.