সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বখাটের লালসার শিকার ৪ বছরের শিশু

লামায় বখাটের লালসার শিকার ৪ বছরের শিশু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় মোঃ আল-আমিন নামের এক বখাটের লালসার শিকার হয়েছে ৪ বছরের এক শিশু। বুধবার দিবাগত রাত ৮টায় মুর্মুর্ষূ অবস্থায় শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার অভিভাবকরা। এ সময় চিকিৎসকরা শিশুটির অবস্থা আশঙ্কা দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বখাটে মোঃ আল আমিন লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকার মোঃ ইসমাইল এর ছেলে।

ধর্ষিত শিশুর অভিভারকরা জানিয়েছেন, তার পার্শ্ববর্তী বাসার মোঃ ইসমাইলের ছেলে মোঃ আল আমিন (১৪) ৪ বছরের শিশুটিকে খেলাধুলার কথা বলে তার বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে দেখে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিশুর অভিভাবকরা। ঘটনা শুনে বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দরা ভিকটিমের বাড়িতে যায় এবং শিশুটির খোঁজখবর নেয়। দোষীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনকে অনুরোধ করেন।

ডাঃ শফিউর রহমান মজুমদার বলেন, ধর্ষণজনিত রোগী হওয়ায় কারণে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.