মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ কর্মসূচী গ্রহণ অধিনে শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
১১মে বুধবার লামা টাউন হলে দিনব্যাপী লামা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ১৪টি ইভেন্টে ৪টি গ্রুপে, শিক্ষক ও প্রতিষ্ঠানের ৮টি বিভাগের বিজয়ী নির্বাচন করা হয়।
লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় ও উপজেলা প্রশাসন লামার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও লামা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহাম্মদ কুতুবী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কাসেম সহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও লামা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, প্রতিটি ক্ষেত্রে যোগ্য, মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণী শিক্ষকদের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদানই সরকারের লক্ষ্য। স্ব স্ব ক্ষেত্রে যারা ভাল অবদান রাখেন তাদের পুরস্কিত করলে বাকীরা উদ্বুদ্ধ হবেন। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে আরো বলেন আমি আশা করি লামা উপজেলা থেকে সবোর্চ্চ শিক্ষার্থী জেলা ও বিভাগে অংশগ্রহণ করবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.