মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়াতে ২০ নভেম্বর রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘন্টা ৩০ মিনিটের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বান্দরবান জেলার সহকারী কমিশনার ও এক্সিকিটিভ ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলামের নেতৃত্বে কক্সবাজারে র্যাব-৭ এর মেজর মোহাম্মদ তারেক এবং লেঃ আশিকুর রহমান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালায়।
র্যাব-৭ এর মেজর মোহাম্মদ তারেক জানায়, এসময় ১লক্ষ ১হাজার লিটার মদের পুচই, ২০০ লিটার চোলাই মদ ও প্রচুর মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। যার মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। পরে মাটিতে ঢেলে মদ গুলো নষ্ট করা হয় এবং উপকরণ গুলো ভেঙ্গে দেয়া হয়েছে। পরে চোলাই মদ তৈরির অপরাধে একজনকে গ্রেফতার করা হয়।
অভিযান শেষে বান্দরবানের এক্সিকিটিভ ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের জানায়, সম্প্রতি সময়ে লামার আজিজনগর নেশার একটি বিশাল জোনে পরিণত হয়েছে। প্রশাসন প্রায় অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। এই রকম অভিযান প্রায় পরিচালনা করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.