সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় শোক দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লামায় শোক দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Rafiq-Lama  03.08.16 news 3pic f1 (1)

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্ বার্ষিকী উদযাপন ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে লামা উপজেলা প্রশাসন। ৩ আগষ্ট বুধবার বেলা ১১টায় পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বলেন, জাতির জনকের দেখানো রাস্তায় হবে সোনার বাংলা গঠনের মূলমন্ত্র। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাল রাত্রিতে বাঙ্গালী জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরন সম্ভব নয়। ১৫ আগষ্ট নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত সকল কর্মসূচীতে লামা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন। এছাড়া আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত দুপুরের কাঙ্গালীভোজে সরকারী সকল কর্মকর্তা কর্মচারীকে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।
Rafiq-Lama  03.08.16 news 3pic f1 (2)
সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, বিগত বছরের কর্মসূচী সাথে সামঞ্জস্য রেখে এবারো নানান ইভেন্ট হাতে নেয়া হয়েছে। সর্বোচ্চ শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে জাতির জনকের শাহাদাত্ বার্ষিকী পালন করা হবে। শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, বঙ্গুবন্ধু পরিবারের নিহত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এতিমখানা ও হাসপাতালে ভাল খাবার পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর পরিচিতি, বর্ণাঢ্য জীবন, বাংলাদেশের প্রতি তার অবদান উল্লেখ করে আলোচনা করা হবে।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, লামা থানা সেকেন্ড অফিসার জাহেদ নূর, সাংবাদিক প্রিয়দর্শি বড়ুয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.