সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লামায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। রোববার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. বদিউল আলম হারগাজা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে বন আইন মামলা নং ২/১১ ধারা ২৬(১ক) এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল।

রোববার লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে এসআই আরিফের রহমান, এএসআই আমিনুল ইসলাম ও লিংকন দেব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, তাকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.