মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় সেনাবাহিনীর স্কট পিকআপ ও গাছের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আলীকদমের ৩৯ বীর এর সেনাসদস্য মেজবাহ উদ্দিন আহত হয়েছে বলে লামা হাসপাতাল সূত্রে জানা যায়। তার কপালের কাটা স্থানে ৩টি সেলাই করা হয়।
বুধবার (২৭ মার্চ) দুপুরে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। অবৈধ গাছের ট্রাকটি উল্টে রাস্তা বাহিরে পড়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিকদের ছবি তুলতে ও তথ্য সংগ্রহে বাধা দেয়ার অভিযোগও উঠেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনীর ১টি স্কট পিকআপ ও ১টি বাস চকরিয়া হতে আলীকদম যাচ্ছিল। এসময় বিপরীত দিক লামা হতে চকরিয়া মুখি ১টি গাছের মিনিট্রাকের সাথে মিরিঞ্জা বাকেঁ মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সেনা সদস্য মেজবাহ উদ্দিন আহত হয় এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। সেনা স্কট পিকআপ বিএ নং- ০৫৯৮১৯। সেনাবাহিনীর স্কট পিকআপের সামনের আসনে ৩৯ বীর এর সার্জেন্ট মো. হেলাল উদ্দিন বসা ছিলেন ও ড্রাইভার ছিল ৩৯ বীর এর সদস্য কর্পোরাল মো. মুরশেদ।
অপরদিকে গাছের মিনি ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় ও মিনিট্রাকের ড্রাইভার মো. হেলাল উদ্দিন পালিয়ে যায়। ট্রাক ড্রাইভার হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার হাসেঁর দিঘি এলাকার মো. দেলোয়ারের ছেলে। মিনি ট্রাক নং- চট্টমেট্রো-ন ০০-১৭৮।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে র্ফোস পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.