
ইয়াবা সহ আটক লিটন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় লামা পৌরসভার হরিণঝিরি নামক স্থানে তাদের আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে ৪১ পিচ ইয়াবা পাওয়া যায়।
আটককৃতরা হল, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ার আতিরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (১৮) ও একই পাড়ার রুনাজন ত্রিপুরার ছেলে নির্মল ত্রিপুরার (৩২)।
জানা গেছে, পাচারের উদ্দেশ্যে ৪১ পিচ ইয়াবা নিয়ে লামা হতে মোটর সাইকেলে যোগে আলীকদম যাচ্ছিল লিটন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা। ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে লামা পৌরসভার হরিণঝিরি নামকস্থানে তাদের আটক করে তল্লাশী করে সেনাবাহিনী। এসময় তাদের শরীর হতে ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা পাচারকারীরা জানায়, লামা পৌরসভার লাইনঝিরি এলাকার জনৈক ব্যক্তি হতে তারা ইয়াবা গুলো সংগ্রহ করেছে।
লামা-আলীকদম সেনা জোনের (২৩ বীর) দায়িত্বরত এক কর্মকর্তা জানায়, ইয়াবা সহ আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আমাদের কাছে হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.