মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
লামা-আলীকদম মাতামুহুরী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ। ৬ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় গাড়ী যোগে লামায় এসে পৌছান মাননীয় মন্ত্রী।
লামা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির উপজেলা নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ লামা চকরিয়া রোডের ফাঁসিয়াখালী থেকে মন্ত্রীকে বরণ করেন। তাছাড়া সর্বন্তরের মানুষ মন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তার দু’পাশে দাড়িয়ে থাকে। সাধারণ মানুষের উষ্ণ ভালবাসায় সিক্ত হয় বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ।
এসময় মন্ত্রীর সফরে যোগ দেয় চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির এমপি মৌলভী ইলিয়াছ, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, লামা উপজেলা জাপা সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক বিজয় কান্তি আইচ, মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, যুব নেতা মোঃ তৈয়ব আলী সহ প্রমূখ।
উল্লেখ্য, মন্ত্রী লামা মাতামুহুরী নদীর ভাঙ্গন ও আলীকদম আর্মি ক্যাম্প সংলগ্ন মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে করবেন। তাছাড়া মন্ত্রীর সৌজন্যে আলীকদম সেনা জোনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.