সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / লামা ইউপি নির্বাচনে আ’লীগ ৫ : বিএনপি ২

লামা ইউপি নির্বাচনে আ’লীগ ৫ : বিএনপি ২

 Rafiq - Lama 24.04.16 news 1pic f1

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

জনগণের নিরবচ্ছিন্ন অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লামা উপজেলা ইউপি নির্বাচন। বেসরকারীভাবে ঘোষিত নির্বাচনের ফলাফলে গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাথোয়াইচিং মার্মা (প্রতীক-নৌকা), লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিন্টু কুমার সেন (প্রতীক-নৌকা), ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ জাকের হোসেন মজুমদার (প্রতীক-ধানের শীষ), আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (প্রতীক-নৌকা), সরই ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী ফরিদ উল আলম (প্রতীক-ধানের শীষ), ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ জালাল উদ্দিন (প্রতীক-নৌকা) ও রুপসীপাড়া ইউনিয়নে ছাচিং প্রু মার্মা (প্রতীক-নৌকা)। এছাড়া ৬৩ ওয়ার্ডে ৬৩জন সাধারন সদস্য ও ২১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন।

লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা ও রিটার্নিং অফিসারগন নির্বাচনের ফলাফল ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উত্সবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। নির্বাচনের সময় টুকিটাকি ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.