মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
আসন্ন ২৩ এপ্রিল লামা উপজেলা ইউপি নির্বাচনে ৫নং সরই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পিতা ও পুত্র। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তার ছেলে এম. আলমগীর সিকদার ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এখন পর্যন্ত গত ৩দিনে উৎসবমুখর পরিবেশে লামা উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩, সংরক্ষিত ৪০ ও সাধারন সদস্য পদে ১৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১নং গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেএসএস নেতা চচিমং মার্মা সংরক্ষিত সদস্য ৫জন এবং সাধারন সদস্য ২৪জন।
২নং লামা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন, সাবেক চেয়ারম্যান ও আওয়াগীলীগ নেতা আক্তার কামাল, বিএনপি প্রার্থী মোঃ রবিউল হোসেন ভূইয়া এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন ও সাধারন সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাকের হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা ও মনোনীত প্রার্থী খায়রুল বশর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪জন ও সাধারন সদস্য পদে ৪১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৪নং আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা নুরুচ্ছফা, আওয়ামীলীগ নেতা ও মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, মোঃ সামছুল এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন ও সাধারন সদস্য পদে ৩২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৫নং সরই ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তার ছেলে এম. আলমগীর সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আলম ও মৌজা হেডম্যান দূর্যধন ত্রিপুরা এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন ও সাধারন সদস্য পদে ২৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৬নং রুপসীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছাচিংপ্রু মার্মা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বিশ্বজিত বড়ুয়া, সাবেক চেয়ারম্যান ও মৌজা হেডম্যান চাহ্লাখইন মার্মা এবং আওয়ামীলীগ নেতা মোঃ শহিদ। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩জন ও সাধারন সদস্য পদে ২৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৭নং ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তাহের, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন, সাধারন সদস্য পদে ২৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.