
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার পুলিশ সুপার বান্দরবানের নির্দেশে নবাগত অফিসার ইনচার্জ লামা থানার নেতৃত্বে লামা থানা ও থানাধীন ফাঁড়ি/ক্যাম্পে কর্মরত এসআই ও এএসআই সঙ্গীয় ফোর্সসহ লামা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তার করেন।
আসামীরা হলেন: ১) আকরাম হোসেন, ২) জিআর-৮৫/২০ এর আসামী মোঃ রবিউল, ৩) জিআর-১২১(ক)/২১ ও শিশু-২৩/২৩ এর আসামী হৃদয়, ৪) সিআর নারী ও শিশু-৩৮/২২ এর আসামী মোঃ সোহেল, ৫) সিআর-৩৫১/২২ এর আসামী নুরুল কাদের, ৬) সিআর-৫৯/২৩ এর আসামী জাবের, ৭) সিআর-০৩/২০২০ এর আসামী আবুল কালাম, ৮) ননজিআর-০৫/২৩ আসামী আব্দুল মান্নান, ৯) সিআর-৩৮৭/২২ এর আসামী মান্নান, ১০) জিআর-৯৯/২১ এর আসামী আবুল কালাম, ১১) জিআর- ০৫/১৯ এর আসামী আকরাম ১২) ৫ লিটার চোলাইমদসহ আটক আসামী শওকত হোছাইন, ১৩) ২৫ লিঃ চোলাইমদসহ আটক আসামী নুরুল আলম।
এ বিষয়ে লামা থানার নবাগত অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন বান্দরবান জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশে এ বিশেষ অভিযান চালানো হয় এবং অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি (১০), মাদকদ্রব্য নিয়ে (২) ও সাজাপ্রাপ্ত আসামি (১) গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নবাগত ওসি শামীম শেখ আরো জানান তাদের এ আটক এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তিনি লামা উপজেলার জনসাধারণকে অপরাধ দূরীকরণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.