সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা বাজারে সেনাবাহিনীর ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে

লামা বাজারে সেনাবাহিনীর ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে

লামা সরকারি হাসপাতাল পরিদর্শন করে সেনাবাহিনী টিম।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দবানের লামা-আলীকদম সেনা জোনের অধিনে সোমবার (৬ এপ্রিল) লামা বাজারে ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে একটি সেনা টিম এই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে সকাল ১০টায় সেনা টিম লামা সরকারি হাসপাতাল পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক।

লামা বাজারে দু:স্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও লামা বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন করছে সেনাবাহিনী।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক বলেন, আমরা স্বাস্থ্য সেবা প্রদানে সোচ্চার রয়েছি। আমাদের জরুরী বিভাগ, ফ্লু-কর্ণার ও আইসোলেশন সেন্টার খোলা রয়েছে।

লামা বাজারে মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্রে ছিটানোর সময় মাইকিং করা হয়। মাইকিংয়ে সেনাবাহিনী জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন। বিশেষ করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঘনঘন হাত ধৌত করতে পরামর্শ দেন।

লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম পিএসসি বলেন, আমরা জনগণের পাশে আছি থাকবো। মানুষকে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.