সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা সিনিয়র জুডিসিয়াল আদালত কর্তৃক শোক দিবস পালন

লামা সিনিয়র জুডিসিয়াল আদালত কর্তৃক শোক দিবস পালন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযোদ্ধের পথ প্রদর্শক এবং বাঙ্গালী জাতির মূল্যবান ঐতিহাসিক দলীল। শেখ মুজিবুর রহমান না হলে এই দেশ স্বাধীন হতনা। জাতির জনকের হত্যাকারীদের ধিক্কার জানাই। আল্লাহ তার (বঙ্গবন্ধু) পরিবারের নিহত প্রতিটি সদস্যকে শহীদের মর্যাদা প্রদান ও বেহেস্তবাসী করুন। বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমানকে হারিয়ে ১৭ কোটি মানুষ আজ শোকে পাথর। বঙ্গবন্ধু সবসময় হক কথা বলতেন। তিনি চরম প্রতিবাদী ছিলেন এবং মিথ্যাকে ঘৃণা করতেন। তার কর্মময় জীবনকে সৃষ্টিকর্তা কবুল করুন।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের এইসব কথা বলেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আলী আককাস। লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও আইনজীবি সমিতি লামা এই শোক সভার আয়োজন করেন।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ (কাস্টমস, চট্টগ্রাম) মাহাবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আলী আককাস। এ্যাডভোকেট মো. মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ জামশেদ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট নুরুল আবচার আজাদ, এ্যাডভোকেট মৃদুল বড়–য়া, এ্যাডভোকেট মো. জাফর আলম, লামা কোর্টের সিএসআই মো. সাইফুল ইসলাম, এ্যাডভোকেট মো. ইব্রাহিম, এ্যাডভোকেট মো. রহিম, কাজী মাওলানা মো. ইলিয়াছ সহ আইনজীবিদের সহকারী, কোর্ট পুলিশ ও সাংবাদিকগণ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার কাজী মো. ইলিয়াছ। সকলে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের জন্য মাগফিরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.