সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লেমশীখালী ছাত্রলীগের পক্ষ থেকে এমপি আশেক উল্লাহ রফিককে ফুল দিয়ে বরণ

লেমশীখালী ছাত্রলীগের পক্ষ থেকে এমপি আশেক উল্লাহ রফিককে ফুল দিয়ে বরণ

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদকে লেমশীখালী ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান নূরুচ্ছাফা বি,কম, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা), প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোছাইনসহ আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য যে,গত ১৩ সেপ্টম্বর এইচ.এম. শহিদ উল্লাহকে সভাপতি ও মোশারফ হোছাইন, আশেকুর রহমান আশেককে সহ-সভাপতি এবং এস,এম,সাজ্জাদ হোছাইনকে সাধারণ সম্পাদক, তানভির জেকি কুতুবী, রায়তুল ইসলাম রাহাতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে লেমশীখালী ইউনিয়ন ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.