সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লোড-আনলোড কার্যক্রম বন্ধের হুশিয়ারী….

লোড-আনলোড কার্যক্রম বন্ধের হুশিয়ারী….

ঈদগাঁওতে শ্রমিককে ব্যাপক মারধর : প্রতিবাদ মুখর শ্রমিক ইউনিয়ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক শ্রমিককে অহেতুক ব্যাপক মারধর করার খবর পাওয়া গেছে।

জানা যায়, ৩ এপ্রিল সকাল ৯টার দিকে ঈদগাঁও স্টেশনস্থ গরুর বাজার এলাকায় এক রড-সিমেন্ট ব্যবসায়ীর আত্মীয় স্বজন কর্তৃক সদর উপজেলার লোড-আনলোড, কুলি শ্রমিক ইউনিয়নের সদস্য ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার ইব্রাহিমের পুত্র নুরুল আজিম (৩২)কে মারধর করে। এতে আজিমের শরীরের নানা স্থানে জখম হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এ ঘটনায় সকাল ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রতিবাদমুখর হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান করে। উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুছ, বাবুল, মনজুর আলম, ফোরকানসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক।

প্রাপ্ত তথ্যমতে, উক্ত রড-সিমেন্টের দোকানে রোহিঙ্গা কর্তৃক মালামাল আনলোড কাজে আজিম বাঁধা প্রদান করলে তাকে মারধর করে। এ ব্যাপারে লোড-আনলোড, কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন হতাশ কন্ঠে যতক্ষণ পর্যন্ত শ্রমিক আজিমের উপর হামলার সুষ্ঠু বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত ঈদগাঁও বাসস্টেশন ও বাজার এলাকায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.