
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীতে বেসরকারি সংস্থা বাস্তবের উদ্যোগে প্রবীণ জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ছয়জনকে শ্রেষ্ঠ প্রবীণ ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফসহ তিনজনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শিলখালী ইউনিয়ন পরিষদের হলরুমে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও শিলখালী ইউনিয়নে ৬০ জন প্রবীণকে ২০টি ছাতা, ২০টি ওয়াকিং স্টিক ও ২০টি কমোট চেয়ার বিতরণ দেয়া হয়। শ্রেষ্ঠ প্রবীণদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও আড়াই হাজার টাকা এবং শ্রেষ্ঠ সন্তানদের ক্রেস্ট, সনদ ও দেড় হাজার টাকা সম্মানি দেওয়া হয়।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আবুল আহমদের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাস্তবের নির্বাহী পরিচালক রুহি দাস। বিশেষ অতিথি ছিলেন শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, ব্যাংক কর্মকর্তা আজাদ রহমান, বাস্তবের পরিচালক জামাল হোসেন, পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজিউল ইনছান, বাস্তব সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আজম।
শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা দেওয়া হয় প্রথম আলোর সাংবাদিক ও শিলখালী নবতরুণ সংঘের সভাপতি এস এম হানিফ, শিলখালী ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক ও ব্যবসায়ী সাহাবউদ্দিনকে। শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে সম্মাননা দেওয়া হয় শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল অহমদ, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম, আব্দুর রশিদ ও ১০৫ বছর বয়সী সোনাবানুকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.