
দীপক শর্মা দীপু; কক্সভিউ :
জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত থাকা, বাল্য বিবাহ না করাসহ নানা অপ কর্মকান্ড থেকে নিজেদের মুক্তরেখে অন্য শিশুদের সচেতন করার লক্ষে কাজ করছে শিশু সংগঠন এনসিটিএফ। জাতি সংঘের শিশু সনদ ও শিশু অধিকার বাস্তবায়নে কক্সবাজারে ব্যাপক কাজ করছে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন শিশু সংগঠকরা।
২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এনসিটিএফ এর কর্মকর্তারা বলেন-‘কক্সবাজারের নির্যাতিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াতে এনসিটিএফ সদা প্রস্তুত। কক্সবাজারে শিশু পার্ক স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্ত দু:খের বিষয় কক্সবাজারে সবার জন্য জমি থাকলেও শিশু পার্কের জন্য কোন জমি নেই। কক্সবাজারে শিশু পার্ক না হওয়া পর্যন্ত এনসিটিএফের আন্দোলন অব্যাহত থাকবে।’
এনসিটিএফ কক্সবাজারের সভাপতি মো: সাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহ সভাপতি নাইজিন হুদা প্রমি, সাধারন সম্পাদক মো: তৈয়ব, যুগ্ম সম্পাদক ফারজানা শারমিন রুপা, সাংগঠনিক সম্পাদক মো: কায়সার, শিশু সাংবাদিক তাহমিনা আলম মুমু, মো: জুয়েল, শিশু গবেষক সাবরিনা ওবাইদ সিফাত, নাহিদুল হুদা অভি, শিশু পার্লামেন্ট সদস্য তানজিনা আলম ঝুমু, সাইদ বিন আলম হোসাইন হৃদয় ও জেলা ভোলান্টিয়ার রাশেদুল ইসলাম সোহেল ও ফেন্সি। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.