সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / শিশু আবিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত : ঢাকায় চিকিৎসাধীন

শিশু আবিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত : ঢাকায় চিকিৎসাধীন

আবিদ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

৪ বৎসরের শিশু আবিদ। পৃথিবীর রংরুপগন্ধ বুঝে উঠার আগেই নিষ্পাপ শরীরের বাসা বেঁধেছে Acute Lymphoblastic Leukemia, যা ব্লাড ক্যান্সার নামে পরিচিত। পুরো নাম আবু ওবাইদ আবিদ।

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ফরাজীপাড়া গ্রামের মৌলভী নাসির উদ্দীন এবং মনোয়ারা বেগমের কনিষ্ঠ ছেলে। বর্তমানে আবিদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটো ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন।

মরণব্যাধি এই লিউকোমিয়া রোগের চিকিৎসা নিতে মধ্যবিত্ত ঘরের পিতা মৌঃ নাসির উদ্দীন ইতোমধ্যেই সর্বস্ব উজাড় করেছে। ব্যয়বহুল এই রোগের চিকিৎসা ব্যয় মেটানো তার অসম্ভব হয়ে পড়েছে। নিষ্পাপ আবিদের চোখে মুখে বেঁচে থাকার আকুল আকুতি। সজল চোখে বাবার কাছে জানতে চায়, বাবা আমি কবে ভাল হবো? কবে ঘরে যাব? ছেলের এই ব্যাকুল প্রশ্ন শুনে মা মনোয়ারার আহাজারিতে ভারী হয়ে উঠে ঢাকা মেডিক্যাল কলেজের বারান্দা।

আবিদের চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার বলে ছেন সঠিক চিকিৎসায় এই রোগ সেরে যাবে।

মধ্যবিত্ত পরিবারের পিতা নাসিরের পক্ষে এই চিকিৎসাব্যয় মেটানো আদৌ সম্ভব নয়। তবে কি জীবনযুদ্ধে নিভে যাবে একটি নিষ্পাপ আবিদের আলো? আবিদ কি ফিরে যেতে পারবে না তার নিকানো উঠানে? যে মাটির ধূলি লেপ্টে হাঁটতে শিখেছে আবিদ, সেই মাটি কি চির মমতায় আপন করে নেবে আবিদকে? তার বেঁচে থাকার আকুল আবেদনে ইতোমধ্যে নিকট আত্মীয় স্বজনরা সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। এই অর্থ সাহায্য কিছুটা হলেও আশা হীনের মাঝে জাগিয়েছে প্রাণস্পন্দন।

আরো পড়ুন- মেধাবী ছাত্র আসিফ সৌরভ বাঁচতে চায়, প্রয়োজন মানবিক সহায়তার

এগিয়ে আসা এই হাতগুলিকে শক্তিশালী করতে আসুন হাত বাড়িয়ে দিই। আপনার আমার ঘরে লক্ষ আবিদ খেলছে দোলছে, অন্ততঃ এদের দিকে তাকিয়ে আসুন আমরা সহৃদয়ে এগিয়ে যাই। মরণঘাতি লিকোমিয়ায় আক্রান্ত আবিদ বাঁচা মরার যুদ্ধে। এ যুদ্ধে কে হারে বা কে জিতে। সেটা অদৃষ্টের হাতে। তবু সামাজিক দায় বদ্ধতায় বিপন্ন প্রাণ বাঁচাতে সহানুভুতি সহমর্মিতা দিয়ে আমরা কি আবদ্ধ হতে পারিনা? এই সহানুভুতি টুকুই হয়তো হতে পারে জীবনের শ্রেষ্ঠ পাথেয়।

স্থানীয় মেম্বার নুরুল আলম উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এই প্রতিবেদককে।

অর্থ সহায়তা পাঠাতে পারেন

একাউন্টঃ ১১৫-১৫৭-০০১৬৪৭৯
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
বিকাশঃ ০১৯১১-২০৬১৯১

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.