মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ সাময়িকী ‘কৃষকের বাংলা’ প্রকাশনার সহযোগী সম্পাদক, রুমখাঁ হাতিরঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি, কোটবাজার বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র কার্যকরী কমিটির সদস্য শিশু বড়ুয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও পরিবারের সদস্যদের আহত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
মনখালী স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতিবাজ কর্মচারী অনিল বড়ুয়া ও এলাকার সমস্ত কুকর্মের হোতা তার ভাই দুলাল বড়ুয়া, হরেন্দ্র বড়ুয়া’র নেতৃত্বে অপরাপর সন্ত্রাসী বাহিনী কর্তৃক শিশু বড়ুয়ার বাড়ীতে হামলার ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি বাপ্পু বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সাধারণ সম্পাদক ও সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পিকু বড়ুয়া, অর্থ সম্পাদক সুকেল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন বড়ুয়া চুরু, সহ-প্রচার ও প্রকাশণা সম্পাদক রানা বড়ুয়া, কার্যকরী সদস্য জুবেল বড়ুয়া, বিজন বড়ুয়া।
সদস্যবৃন্দ যথাক্রমে সুবেল বড়ুয়া, রুবেল বড়ুয়া, আদর্শ বড়ুয়া, টিপন বড়ুয়া, খোকন বড়ুয়া, ছোটন বড়ুয়া, সংকুমার বড়ুয়া, মিলন বড়ুয়া, আশীষ বড়ুয়া , মিকু বড়ুয়া, সুমল বড়ুয়া, সুমল বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, সুমন বড়ুয়া, ইমন বড়ুয়া, উদয়ন বড়ুয়া, রিপন বড়ুয়া সহ প্রমূখ সদস্যবৃন্দ।
তারা হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.